জেলা শাসকের অফিসের সামনে জমায়েত,গ্ৰাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটর রা।




নিজস্ব প্রতিবেদক,। 

এবি বঙ্গনিউজ,বাঁকুড়া: 

 আগামী 2রা সেপ্টেম্বর পঞ্চায়েত ভবনে কমিশনার সাহেবের নিকট ডেপুটেশন,আর তার আগেই জেলাশাসকের অফিসের সামনে জমায়েত হয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করল"পশ্চিম বঙ্গ গ্রাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটর (VLE) ফেডারেশন" এর বাঁকুড়া জেলা শাখার সদস্যরা।




নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক স্নেহাসিস নন্দী ,সভাপতি মোসাদ্দেক মিদ্দা,আহবায়ক উত্তম কুমার পাল সহ জেলা কমিটির সকল নেতৃত্ব।

 ডেপুটেশনে জেলার 150এর অধিক ভি এল ই রা অংশগ্রহণ করেন,একটা সময় তাদের দাবি গুলির স্বপক্ষে স্লোগান এর আওয়াজে প্রশাসন তটস্থ হয়ে পড়ে এবং ডেপুটেশন এর জায়গায় অধিক পুলিশ পোস্টিং ও করতে হয়।




 স্নেহাসিস বাবু বলেন রাজ্য কমিটির উদ্যোগে আগামী 02'স রা সেপ্টেম্বর কমিশনার সাহেবের নিকট ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তার আগেই আমাদের আজকের জেলাশাসক এর নিকট ডেপুটেশন কর্মসূচি আমাদের বাঁকুড়া জেলার ভি এল ই দের মনোবল কে কয়েক গুণ বাড়িয়ে তুললো এবং আগামী ডেপুটেশন কে সার্বিক ভাবে সফল করার জন্য বাঁকুড়া জেলা নিশ্চিতভাবেই সর্বত ভাবে ঝাঁপিয়ে পড়বে । 




জেলা কমিটির সম্পাদক মোসাদ্দেক মিদ্দা বলেন 2008 সালে সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগের পর আমাদের অবস্থা খুবই অসহায় ছিল,এই সরকারের সময়ে রাজ্য সরকারের সৌজন্যে আমাদের কিছু দাবি পূরণ হয়েছে ,আগামী 2রা সেপ্টেম্বর রাজ্য কমিটির দ্বারা কমিশনার এর নিকট ডেপুটেশন কর্মসূচি কে লক্ষ রেখে রাজ্য কমিটির নির্দেশে আমাদের জেলাশাসক এর নিকট কয়েকটি দাবিতে আমরা ডেপুটেশন দিলাম,।




প্রথমত: ইংরাজি 15/07/2019 তারিখের 3998মেমো নাম্বারের সরকারী আদেশনামা ভি এল দের ক্ষেত্রে প্রযোজ্য করতে হবে,দ্বিতীয়ত: কাজের ধরন অনুযায়ী পদমর্যাদা ভি এল এ পরিবর্তন করে জিপিডিইও করতে হবে,তৃতীয়তঃ 60 বৎসর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে ও চতুর্থত: কর্মক্ষেত্রে আমাদের যোগদানের তারিখ সঠিক করতে হবে এবং আরো কয়েকটি আমাদের জেলার সমস্যা আমরা জেলাশাসক মহাশয় কে জানানো হয়েছে।




জেলা কমিটির আহবায়ক উত্তম বাবু ,ডেপুটেশনে যোগ দেওয়া জেলার সকল ভি এল ই বন্ধুদের শুভেচ্ছা জানান এবং আগামী যে কোনো কর্মসূচি তে এই ভাবেই পাশে থাকার আহবান জানান।

ডেপুটেশন এর বিষয়ে জেলাশাসক মহাশয় বলেন , ভি এল ই দের দাবিগুলো সম্মন্ধে আমার উর্ধ্বতন আধিকারিক দের দৃষ্টি আকর্ষন করা হবে এবং কিছু সমস্যা জেলা থেকেই মিটিয়ে দেওয়া হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...