এবি বঙ্গনিউজ,মালদা।
মধুচক্রের রার্কেটের হদিস পেলো মালদার পুলিশ।
জেলা জুড়ে এই আসর বসত।
শহর থেকে গ্রামাঞ্চলে এই আসরের আয়োজন করত তৃণমূল কংগ্রেসের এক নেত্রী। গোপণ সূত্রে খবর পেয়ে মালদার মহিলা থানা অভিযান চালিয়ে মধুচক্রের পর্দা ফাঁস করে।
গ্রেপ্তার করা হয় চারজনকে।
গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ মহিলা সভাপতি ললিতা মন্ডল এই চক্রের প্রধান বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ ললিতা মন্ডলকেও গ্রেপ্তার করেছে। এই চক্রে আরো কেউ জড়িয়ে আছে কিনা তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।
ইংরেজবাজার ,চাচোল,গাজোল সহ বিভিন্ন ব্লকে এই চক্র ছিল সক্রিয়।
শুধু তাই নয় ইংরেজবাজার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শহরের আভিজাত এলাকায় কিভাবে এই কারবার হত তা নিয়েও উঠেছে প্রশ্ন।
যদিও পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান সবদিকে খতিয়ে দেখা হচ্ছে।

