জায়ের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, মালদা। 

 জায়ের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার দেবীনগর দিয়ারা এলাকায়। স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক।




 জানা গিয়েছে, গত চার বছর আগে অঞ্জুমার সাথে বিয়ে হয় সাজিজুল সেখর। সে পেশায় টোটো চালক। তাদের আঠারো মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, গত কয়েক মাস ধরে সাজিজুলের সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয় তার এক বৌদির সাথে। 

এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। মঙ্গলবার রাতে সেই বাচসা চরমে উঠে।




অভিযোগ, সেই সময় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ঘরে বন্ধ করে গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। 

আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার দুপুরে তার মৃত্যু হয়। 

পরিবারের লোকেদের অভিযোগ, অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল আঞ্জুমা বিবি সেই কারণে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে। স্বামী ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেরা।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...