বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ।মোথাবাড়ি:5 অগাস্ট ।  

আগামী বিধানসভার জন্য প্রস্তুতি শুরু করে ময়দানে ঝাপিয়ে পড়লো কংগ্রেস । মুলত ব্লক কংগ্রেস সভাপতি দুলাল সেখের নেতৃত্বে এই প্রস্তুতি শুরু হয়েছে । 




মালদা জেলা কংগ্রেসের নির্দেশে প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হচ্ছে কংগ্রেসের কর্মীসভা ।

 এরই অঙ্গ হিসাবে কালিয়াচক -2 ব্লকেও কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই ব্লকে ও রবিবার কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

 উত্তর লক্ষ্মীপুরের হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল স্কুলে। আয়োজিত কর্মিসভায় আগামী দিনে কংগ্রেস কিভাবে পথ চলবে, কর্মীদের কাজ এবং কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে কর্মীদের মানুষের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানালেন ।




 মানুষকে কংগ্রেসের কথা বলতে হবে । এখন এরাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে । অধীর চৌধুরী সহ বহু নেতা আজ মাঠে নেমেছে লড়াই এ । 

মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেসের কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি মোস্তাক আলম । 

সকলকেই লড়াই আন্দোলন মালদা জেলা কংগ্রেসের সভাপতি মুস্তাক আলম ছাড়া ও এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আসিফ মেহেবুব, ঈশা খান চৌধুরী , ছাত্র পরিষদের জেলা সহ সভাপতি আসিফ সেখ, কালিয়াচক 2 ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ প্রমুখ । 



ব্লকসভাপতি দুলাল সেখ জানান আমাদের আমরা এই ব্লকে কতটা শক্তিশালী তা লোকসভার ভোটে প্রমাণ হয়েছে। আগামী বিধানসভায় আরেকবার তা প্রমাণ হবে।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...