কাজ না করার অভিযোগ উঠল অঞ্চল সভাপতির বিরুদ্ধে




 রাজু সেখ,মুর্শিদাবাদ,এবি বঙ্গ নিউজ:


 সেকেন্দ্রা অঞ্চলে দিদিকে বল কর্মসূচি সফল করতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে অভাব অভিযোগ শুনছিলেন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান। রঘুনাথগঞ্জ-২ এর বিধায়ক আখরুজাম্মান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সমিরুদ্দিন বিশ্বাস। অঞ্চল সভাপতি মতিউর রহমান। অঞ্চল প্রধান কুন্তি দাস। কর্মসূচি চলাকালীন আমাদের সংবাদদাতা জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করতে গেলে জনসাধারণের থেকে উত্তর আসে যে বিগত দিনে এই অঞ্চলে কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে এমনকি বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা কোন কাজই করেনি ।যতটুকু হয়েছে পক্ষপাতিত্বের মাধ্যমে হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও অঞ্চল সভাপতি মতিউর রহমান সাহেব বলেন যে বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট অনেক কিছুই করেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা এগুলো আমাদের হাতে নেই বলে পরিষ্কার জানিয়ে দেন ।অঞ্চল প্রধান কুন্তি দাস বলেন আমি যথেষ্ট কাজ করেছি যা বিগত দিনে হয়নি। তার পরেও যদি কেউ আমার নামে অভিযোগ করে অবশ্যই তা খতিয়ে দেখে আমি সেই অভিযোগের ভিত্তিতে কাজ সম্পন্ন করব। আমি সর্বদা মানুষের কাজ করার জন্য প্রস্তুত।স্থানীয় দরিদ্র বৃদ্ধ ব্যক্তিরা এখন অপেক্ষায় কে তাদের কাজ করবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...