নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ,
এবি বঙ্গ নিউজ:
বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সোনারুল শেখ(২৮)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার পারুলিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে বোমা বাঁধা হচ্ছিল,ঘটনার সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ জানা গিয়েছে,পারুলিয়ার ভরতা এলাকায় দু’টি দুষ্কৃতী গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। কার দখলে থাকবে ওই গ্রাম, তা নিয়েই লড়াই লেগেই রয়েছে দুই গোষ্টীর মধ্যে। ফলে মাঝে মধ্যেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। দুই দুষ্কৃতীর গোষ্ঠীর সদস্যরা গ্রামের মধ্যেই বোমা বাঁধত বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোররাতেও গ্রামের মধ্যেই বোমা বাঁধছিল এক দুষ্কৃতী দলের নেতা সোনারুল শেখ। সেই সময় হঠাৎই ৪ টি বোমা ফেটে যায়। বিস্ফোরণে তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনারুল শেখের। বিকট শব্দে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে রক্তাক্ত অবস্থায় সোনারুলকে পড়ে থাকতে দেখেন। পরে সকালে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।ঘটনার পর থেকেই থমথমে এলাকা।
