উঃ দিনাজপুর,এবি বঙ্গনিউজ।
রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনে বেড়ে চলেছে।
ফলে ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাওডার সহ মশার লার্ভা মারা কীটনাশক ছড়ানো হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।
রবিবার ইটাহার ব্লকের সুরুন দুই নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এলাকার কর্মী সমর্থক দের নিয়ে অঞ্চলের প্রত্যেকটি সংসদে ব্লীচিং পাওডার সহ কীননাশক স্প্রে করা হল।
জানা যায় কিছুদিন আগে সুরুন দুই অঞ্চলের তিন জন ডেঙ্গু আক্রান্ত হয় তারা বর্তামানে চিকিৎসার পর বাড়িতে ফিরে এসেছে। কিন্তু আবার যাতে কেউ ডেঙ্গু আক্রান্ত না হয় সেই কারনে এই ধরনের কর্মসূচি করা হল এলাকায়।
পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে ব্লিচিং পাওডার বিতরন করা হল।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রধান সুফিয়া খাতুন, ব্লক তৃনমূল নেতৃত্ব আসলাম আলি সহ অন্যান্য কর্মীসমর্থক রা। এদিন আসলাম আলী বলেন, আজকে আমাদের বিধায়ক অমল আচার্য্যর নির্দেশে আমরা সুরুন দুই নম্বর অঞ্চলের প্রত্যেকটি সংসদে ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাওডার ও কীটনাশক স্প্রে করা হল।
কিছু দিন আগে এই অঞ্চলের তিন জন ডেঙ্গুতে আক্রান্ত হয় বর্তমানে তারা শুস্থ্য। কিন্তু আর যাতে না করা হঅয় কারো সেই জন্য এই ধরনের কর্মসূচি করা হল। পাশাপাশি এলাকার মানুষদের ব্লিচিং পাওডার বতরন করা হল।

