প্রয়াত সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল মালদা জেলা বিজেপি।




নিজস্ব প্রতিবেদক।  

এবি বঙ্গনিউজ, মালদা।

 প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল মালদা জেলা বিজেপি। বুধবার বিকালে সুষমা স্বরাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের জেলা দপ্তর শ্যামাপ্রসাদ ভবন থেকে একটি শোক মিছিল বের করে বিজেপি। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের শুরুতেই ছিল প্রয়াত বিদেশ মন্ত্রীর হাসি মুখের ছবি। 



ছিল অর্ধনমিত দলীয় পতাকা। দলের জেলা নেতৃত্বের প্রথম সারির সব নেতা নেত্রীকেই এদিনের শোক মিছিলে অংশ গ্রহণ করতে দেখা যায়। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ মণ্ডল বলেন, সুষমা স্বরাজের এই আকস্মিক প্রয়াণ দল ও দেশের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিল্লীতে। তাঁর মৃত্যুতে বিজেপি এদিন শোক পালন করে জেলা জুড়ে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...