সুলতান আহমেদ মেমোরিয়াল কাপের খেলা উদ্বোধন হলো।




শামিম হাসান, প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
 

সুলতান আহমেদ মেমোরিয়াল কাপের খেলা উদ্বোধন হলো। 

আজ উলুবেড়িয়ায় নবনির্মিত স্টেডিয়ামে প্রয়াত সাংসদ সুলতান আহমেদ এর নামে সুলতান আহমেদ মেমোরিয়াল কাপের খেলা উদ্বোধন হলো। 




উলুবেড়িয়া জুনিয়ার স্পোটিং ক্লাবের পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষ শুরু হলো। আজকের এই খেলায় উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক নাসির আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, বিশিষ্ট সমাজসেবী ডা, আনোয়ারুল ইসলাম, ক্রীড়া বিশেষজ্ঞ জ্যোতি দাস, বিশিষ্ট সাাঁতারু  তাহরিনা হাসান, জুনিয়র স্পোটিং ক্লাবের সভাপতি সেখ সুজাউদ্দিন, ক্লাব সম্পাদক আইনজীবী রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সেখ নকিবুদ্দিন,সহ আরো অনেকে। 




 উদ্বোধনী ভাষণে প্রাক্তন জাতীয় গোলরক্ষক নাসির আহমেদ বলেন প্রয়াত সুলতান আহমেদ ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তার স্মরণে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি উলুবেড়িয়া জুনিয়র স্পোটিং ক্লাবের প্রশংসা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 



বিধায়ক ইদ্রিস আলী বলেন এই নবনির্মিত স্টেডিয়ামে এই ধরনের প্রতিযোগিতা একমাত্র এই জুনিয়ার স্পোটিং ক্লাব ই পরপর দুই বৎসর করে চলেছে এবং তিনি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

 ফুটবল বিশেষজ্ঞ জ্যোতি দাস বলেন উলুবেড়িয়া র মানুষ খুব ই ফুটবল প্রেমী,প্রয়াত সাংসদ সুলতান আহমেদ এর সাংসদ তহবিল থেকে এই সুন্দর স্টেডিয়াম টি গড়ে উঠেছে এবং কলকাতার ফুটবল লীগের প্রিমিয়ার লিগের খেলা এই মাঠে হচ্ছে,এটা একজন উলুবেড়িয়া বাসী হিসেবে গর্ববোধ করছি। 




কিন্তু স্টেডিয়ামে র আধুনিকতার রূপকার সুলতান আহমেদ প্রয়াত হবার ফলে তার স্মরণে এই ফুটবল প্রতিযোগিতা জুনিয়র স্পোটিং ক্লাব করার জন্য ক্লাব কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।
প্রথম দিনের খেলায় আমতা অলস্টার ক্লাব 1_0গোলে শ্যামপুর ফুটবল একাডেমি কে পরাজিত করে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...