এবি বঙ্গনিউজ, কলকাতা।
পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নানাবিধ নৈরাজ্যর ছায়াচিত্রের মধ্যে যেভাবে দীর্ঘ দশ বছরেরও অধিক সময় ধরে সর্বশিক্ষা মিশনের অসহায় গ্র্যাজুয়েট ও মাস্টার ডিগ্রী ধারী শিক্ষাবন্ধুরা শিক্ষার প্রবাহবান গতিধারাকে তাদের কর্মসংস্কৃতির মধ্যে দিয়ে বয়ে নিয়ে চলেছে তা উল্লেখের দাবী রাখে।
কিন্তু আর কতদিন?
আর কতকাল বুকের অব্যক্ত যন্ত্রনাকে বয়ে নিয়ে বেড়াবে? তা ভাবনার সময় এসেছে ।
বিভিন্ন শিক্ষাবন্ধু সংগঠনের স্বতান্ত্রিক প্রচেষ্টা যেখানে নীরবে নিভৃতে কাঁদে ; সেখানে আজ সমগ্র পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষাবন্ধু সমাজের বাঁধন হারা মনের পুঞ্জায়িত ক্ষোভ যেন আছড়ে পড়ে ছিল কলকাতার বঙ্গবাসী কলেজিয়েট স্কুলে।
তিল ধরনের ঠাঁই যেন ছিলনা ।
এ যেন স্বতঃস্ফুর্তপ্রানের আকুল আর্তির মধ্যে দিয়ে সংগ্রামী আন্দোলনের বার্তা।
শিক্ষাবন্ধু সমাজের সংঘবদ্ধ ভাবে শপথ নিয়ে এগিয়ে চলার দিন ।
এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সকল জেলার সকল শিক্ষাবন্ধু সংগঠনের যৌথ প্রচেষ্ঠায় প্রায় সহস্রাধিক শিক্ষাবন্ধু মিলিত হয় যৌথ ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ গ্রহনের জন্য।
কে ছিলেন না এই আলোচনার যৌথ মঞ্চে?
ছিলেন বর্তমান শিক্ষক সংগঠনের বিশিষ্ট ও সফল রূপকার ও উস্থি শিক্ষক সংগঠনের সভাপতি মইদুল ইসলাম।
শিক্ষাবন্ধু ঐক্যমঞ্চের সভাপতি রঞ্জন পাল ও যুগ্ম সভাপতি নন্দদুলাল দাস ও লড়াকু ও বিশিষ্ট দর্ঘদিনের সংগ্রামী নেতা সুনীত সরকার, পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু ফেডারেশানের বর্তমান সভাপতি নিবিড় ঘোষ,পশ্চিমবঙ্গ তৃনমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি সুজিত বাবু সহ কলকাতা জেলার শিক্ষাবন্ধু মহিলা ব্যাটেলিয়নের সংগ্রামী নেত্রী চন্দনা দত্ত,সোমা মজুমদার, মঞ্জু গুহ ও উত্তরবঙ্গ শিক্ষাবন্ধু সংগঠনের বিশিষ্ট নেত্রী ভারতী বিশ্বাস সহ পশ্চিমবঙ্গের সকল জেলার শিক্ষাবন্ধু কমিটির নেতৃবৃন্দ।
সভায় সম্মানীয় মইদুল ইসলাম মহাশয় শিক্ষাবন্ধু সমাজের যৌথ আন্দোলনের কার্যধারা গুরুত্বপূর্ণ গতিপথ ও সংগ্রামী কার্যধারার মধ্যে দিয়ে আগামী দিনে কলকাতার বুকে সংগ্রামী আন্দোলনকে আছড়ে ফেলার আহ্বান জানান ।
সাথে সাথে সমগ্র শিক্ষক সংগঠন সম্পূর্ন ভাবে পাশে থেকে সহযোগিতা করবেন এই আশ্বাস দেন।
তিনি সকল শিক্ষাবন্ধু সংগঠনের নেতৃবৃন্দকে যৌথভাবে আন্দোলনের অনশনের বিষয়ের উল্লেযোগ্য দিক গুলির কথা তুলে ধরেন।
এ বিষয়ে নন্দদুলাল দাস মহাশয় উপস্থিত সকল শিক্ষাবন্ধুগনকে রাত্রি জাগরনের মাধ্যমে মাটি কামড়ে পড়ে থেকে দাবী ছিনিয়ে আনার ব্যাপারে সমগ্র শিক্ষাবন্ধু সমাজকে উজ্জীবিত করেন।
পরিবার পরিজন,সন্তান সন্ততি সহ আন্দোলনকে নতুন পথদিশা দেখাতে আহ্বান জানান ।
সভায় ঐক্যবদ্ধ সংগ্রামের ধারাহিকতা বজায় রেখে বক্তব্য রাখেন সুজিত তা, নিবিড় ঘোষ, বিভূতি মন্ডল সহ বিভিন্ন জেলার শিক্ষাবন্ধু সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।
সকলের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ নামে নতুন শিক্ষাবন্ধু সংগঠনের জন্ম হয়।
এই সংগঠনই প্রকৃতপক্ষে আগামী দিনে শিক্ষাবন্ধু সমাজের দাবী আদায়ে সচেষ্ট হবে এই অঙ্গীকার করেন ।
সভায় যৌথ ভাবে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ৯ই আগষ্ট২০১৯ শুক্রবার সমগ্র পশ্চিমবঙ্গের সকল শিক্ষাবন্ধুরা গনছুটি নিয়ে কলিকাতার ঐক্যবদ্ধ সংগ্রামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন ।
ঐ দিন অর্থাৎ ৯ই আগষ্ট শুক্রবার,২০১৯ বেলা ১২টায় করুনাময়ীতে সকল শিক্ষাবন্ধু সমাজ মিলিত হবেন।
ওখান থেকে শিক্ষাবন্ধুদের বিশাল যৌথবদ্ধ সংগ্রামী পদযাত্রা বিকাশভবনের উদ্দেশ্যে রওনা হবে মাননীয় শিক্ষামন্ত্রীকে ডেপুটেশান দেওয়ার জন্য।
পথে পুলিশ বাধা প্রদান করলে ওখানেই ওইদিন থেকে সমবেত ভাবে পঃবঃ যৌথ মঞ্চের শিক্ষাবন্ধুরা লাগাতার অনশন কর্মসূচী পালন করবেন ।
শুধু তাই নয় দাবী না মেটা পর্যন্ত সমবেত ভাবে এই অনশন কর্মসূচী চলবে।



