এবি বঙ্গনিউজ,।
73তম স্বাধীনতা দিবসের বিকালে সলপ বাজারে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অ্যাফিলিয়েটেড নবজাগরণ বিজ্ঞান ক্লাব আয়োজিত সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
সুসজ্জিত ব্যানার, প্ল্যাকার্ড, মডেল, স্লোগান সম্বলিত দু ঘণ্টার প্রচার পর্ব চলে।
প্রথম পর্বে জল সংকট ও জল সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।
পরে ডেঙ্গু থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নাগরিক ও সরকার বা প্রশাসন উভয়েরই দায় দায়িত্বের কথা উঠে আসে।
এদিনের প্রচার পর্বে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। উপস্থিত ও পথ চলতি মানুষেরা প্রাণভরে সমর্থন করেন।
আরো বড় প্রচার অভিযান করতে উৎসাহী বলে জানান অনেকেই।
প্রয়োজনে প্রশাসনিক দপ্তরে এ বিষয়ে দরবার করা হবে জানিয়ে এদিনের সভার সমাপ্তি ঘোষণা করেন নবজাগরণ বিজ্ঞান ক্লাবের কর্মকর্তা শুভদ্বীপ সর্দার।
উপস্থিত ছিলেন, জিলস সায়েন্স ফোরামের পক্ষে শান্তনু পাল এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য শিক্ষক অভিজিৎ মণ্ডল।



