পচা গলা এক মৃতদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।



নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,উঃ, দিনাজপুর। 

 ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের তুত বাগান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে। মৃতের পরিচয় জানা যায়নি।

 মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর থানার রামগঞ্জের তুত বাগান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দিয়ে গেলেই একটি র্দুগন্ধ পাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। এদিন সকালেও স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে গেলে র্দুগন্ধ পায়। 




স্থানীয় বাসিন্দারা কেন এই র্দুগন্ধ যাচাই করতে গিয়ে দেখ তুত বাগানে পাশে একটি আনারস বাগানের ড্রেনে একটি মৃতদেহ পরে আছে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। 

মৃতদেহটি দেখতে আশপাশ থেকে ছুটে আসে বহু মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। 

মৃতদেহ পরিচয় জানাতে পারেনি পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত ওই ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...