এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
প্রতিবন্ধীদের সনাক্ত শিবির অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ায়।
উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে কৈজুড়ী হাইস্কুলে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ ও শংসাপত্র প্রদান এর এক শিবির অনুষ্ঠিত হয়।
আজকের এই সনাক্তকরণ শিবিরে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন স্থানীয় বিধায়ক পুলক রায়।
উলুবেড়িয়া 1নং সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির বিভাগীয় বিভিন্ন আধিকারিক ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দের নিয়ে এবং আশা ভবনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণের উপস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে আরো যারা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির বিভাগীয় কর্মাধ্যক্ষ গন, বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত প্রধান গন।
উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত 9টি গ্ৰাম পঞ্চায়েত এবং সন্নিকটে শ্যামপুর 1নং ব্লকের 4টি গ্ৰাম পঞ্চায়েত এলাকার এবং উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 6বৎসরের উর্ধ্বে সমস্ত প্রতিবন্ধীদের সনাক্তকরণ ও শংসাপত্র প্রদান করা হয়।
এই শিবিরে জমায়েত ছিল চোখে পড়ার মতো, বিধায়ক পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী র ঘোষীত মানবিক প্রকল্প বাস্তবায়নের জন্য এই শিবির অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলা প্রশাসনিক বৈঠকে বিধায়ক দের মানবিক প্রকল্প বাস্তবায়নের জন্য এই শিবিরে র কথা বলেছিলেন।





