বিশেষ প্রতিবেদন।
বর্তমানে রাষ্ট্রীয় সন্ত্রাসে নির্যাতিত ফিলিস্তিনের আপামরজনসাধারণ,
সেই ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের মাননীয় প্রধানমন্ত্রী মুহাম্মাদ আশতায়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কে নির্বোধ ও বোকা বলে আখ্যায়িত করেছেন।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ আশতায়া ফিলিস্তিনের শহর রামাল্লায় আন্তর্জাতিক সোশালিস্ট সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন ,কারন সন্ত্রাস বাদী ইসরাইলের মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র।
উলেখ্য তিনি তার বিবৃতির ব্যাখ্যা করে বলেন, মার্কিন সরকারের ধারণা চাপ প্রয়োগের মাধ্যমে বা বলপ্রয়োগের ফলে অত্যাচারের মাধ্যমে ফিলিস্তিনি র মুসলিমজাতিকে নতিস্বীকারে বাধ্য করবে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জানা উচিত ফিলিস্তিনির শান্তিকামী জনগণ চায় মুক্তি, স্বাধীনতা এবং স্বাধীন রাষ্ট্র গঠনের বাইরে অন্য কিছু মেনে নেবে না ফিলিস্তিন বাসী।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ আশতায়া আরও বলেন, ইসলামী বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ বায়তুল মুকাদ্দাসকে বলপূর্বক দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি আরো বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কখনোই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখা মোটেও ঠিক নয় এবং স্বাধীনতা কামী ফিলিস্তিনের জনগন তা মেনে নেবে না।
উল্লেখ্য বলপূর্বক দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সব সময় শান্তিকামী নিরীড় ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাসের আশেপাশের গ্রামে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করেছে,নিরীহ মানুষকে হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী,এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নীরবতা পালন করছে।
