-
এবি বঙ্গনিউজ।
স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে ঢোলাহাট থানার চৌধুরীচক এলাকায় মাঠের মাঝখানে গাছের গোড়ায় গলায় ওড়না জড়ানো এক যুবকের মৃতদেহ গাছের ঠেস দিওয়া অবস্থায় দেখতে পায় এক স্থানীয় ব্যক্তি।
এলাকার ঘটনা চাউর হয়ে যেতে লোকজন ভিড় করতে থাকে।
পরে জানা যায় চৌধুরী চক ঝন্টু হালদার এর বাড়িতে মৃত রমেশ বাগ (২৮) পাথরপ্রতিমা থানার পূর্ব দ্বারিকাপুর গান্ধী পল্লী বাড়ি, তার ভাইরা ভাইয়ের সঙ্গে স্ত্রী এবং শালিকে নিয়ে বেড়াতে আসে গতকাল।
ঝন্টু হালদার সম্পর্কে মৃত যুবকের মেসো হয়। কিন্তু হঠাৎ আজ সকালে তার মৃতদেহ পাওয়া যাওয়ায় সন্দেহ তৈরি হয়েছে ভায়রা ভাইয়ের দিকে, ভায়রা ভাইকে সকাল হতেই দেখা মেলেনি।
পুলিশ স্ত্রী এবং শালিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তবে আটক 2 মহিলা প্রকৃত স্ত্রী বা শালী কিনা তাও এখনো পুলিশ উদ্ধার করতে পারছে না বলে জানা গেছে তদন্ত শুরু হয়েছে।

