গাজলের তৃণমূল নেতাকে হাটের মধ্যেই হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ ।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,মালদা, ০৮ আগস্ট । 

 গাজলের তৃণমূল নেতাকে হাটের মধ্যেই হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠেছেএক দুষ্কৃতীর বিরুদ্ধে। 

স্থানীয় হাট ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার গাজোল হাট এলাকায়। 

এই ঘটনার পর গুরুতর জখম রক্তাক্ত তৃণমূল নেতাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। 
তৃণমূল নেতার আক্রান্ত ঘটনা হওয়ার ঘটনার খবর পেয়ে জেলা নেতারাও মেডিকেল কলেজে ছুটি আসেন। পুরো ঘটনার ব্যাপারে গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে । 




যদিও হামলাকারী দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারে নি  ওই তৃণমূল নেতা। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গাজোল ব্লক তৃণমূল সহ-সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি পদে রয়েছেন অরবিন্দ ঘোষ (৫৪)। তার বাড়ি গাজলের বিবেকানন্দপল্লী এলাকায়। 

 ওই তৃণমূল নেতার একটি মিষ্টির দোকান রয়েছে। এদিন বিকেলে গাজোল হাটে গিয়েছিলেন তৃণমূল নেতা অরবিন্দবাবু। সেই সময় এক দুষ্কৃতী অতর্কিতে তার উপর হাতুড়ি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। 

বেশ কয়েকবার হাতুড়ির বাড়ি তৃণমূল নেতার মাথায় মারা হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরবিন্দবাবু তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারী পালিয়ে যায়।

 তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র জেলা সভাপতি মানব ব্যানার্জীর জানিয়েছেন,  এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত অরবিন্দবাবু । 

দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল কংগ্রেস করে আসছেন। হঠাৎ করে এদিন তার উপর হামলা চালিয়েছে এক দুষ্কৃতী। কি কারণে হামলা বেশি বোঝা যাচ্ছে না। পুরো ঘটনার ব্যাপারে আমরা পুলিশকে জানিয়েছি।

 দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করা হয়েছে। গাজোল থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীদের খোঁজ চালানো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...