গলা কাটা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 গলা কাটা এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

 শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের ধরমপুর এলাকার বিহার বাংলা সীমান্তে রাজ্য সড়কের ধারে একটি পুকুরে ওই মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। 

খবর দেওয়া হয় বিহার বাংলা পুলিশকে। দুই রাজ্যের পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।

 দুই রাজ্যের পুলিশ নিজেদের মধ্যে কথা বলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়।

 ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...