এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
তৃনমূল গ্রামপঞ্চায়েত সদস্যাকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দিল তৃনমূল কংগ্রেস।
উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে কয়েকশো তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থক মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখায়।
জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ থানার আইসিকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের জন্য বলেছেন। দ্রুত গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারীখে রায়গঞ্জ থানার গৌরি গ্রামপঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সদস্যা রুনু খাতুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে দুস্কৃতীরা। অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেও তাকে ছেড়ে দেয়৷
এরই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে মঙ্গলবার রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখায় তৃনমূল কংগ্রেস কর্মীরা।
অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতারের দাবিতেই এই বিক্ষোভ বলে জানিয়েছেন জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
পরে জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য তৃনমূল কংগ্রেস নেতৃত্ব রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার কাছে ডেপুটেশন দেয়।

