বড়ো গাছের পরিচর্যা, স্বেচ্ছাসেবী সংস্থার।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, মালদা। 

 বিবেক বাহিনী এবং ম্যাজিক দুটি স্বেচ্ছাসেবী যৌথ উদ্যোগে মালদার ইংরেজবাজার শহরের শুভঙ্কর বাঁধের 700 মিটারের মধ্যে যেসব বড় বড় গাছ গুলি রয়েছে সে গাছগুলি থেকে বিজ্ঞাপন সহ পেরেক খুলে নেওয়া হলো। 

সকাল থেকে দুই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লেগে পড়ে এই কাজে। 

এই দুই স্বেচ্ছাসেবী সংস্থা কে মালদার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণে দেখা যায় কিন্তু এবার তারা একটা আলাদা রকমের কর্মসূচি নিয়েছে কারণ গাছের রক্ষা এবং বিজ্ঞাপন এর ফলে সৌন্দর্যের নষ্ট হচ্ছে সেই সৌন্দর্যায়ন রক্ষার ক্ষেত্রে। 




স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ভাস্কর ঘোষ, উপর্না দাস, মোনালিসা ঘোষ শান্তনু মন্ডল অতনু মন্ডল টুবাই প্রামানিক আমিত সাহা পুণ্যশ্লোক দাস তন্ময় দাস ডক্টর শুভাশিস রায় সুনীল সরকার এর নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়। 

এ কর্মসূচিতে উপস্থিত স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্যা সমৃদ্ধি দেব জানান " গাছেরও প্রাণ আছে আমরা ছোটবেলায় পড়েছি তাহলে আমরা কি করে পারি গাছের মধ্যে বিজ্ঞাপন মারতে পেরেক দিয়ে, আমরা যদি আমাদের শরীরে পেরেক মারি আমাদের তো ব্যথা অনুভব হবে তাহলে গাছের মধ্যে বিজ্ঞাপন কেন সেই উদ্দেশ্যে আমাদের আজকের কর্মসূচি" আরেক জন সদস্য পুণ্যশ্লোক দাস জানান " গাছ আমাদের ফুসফুস পেরেক মেরে গাছের বৃদ্ধি নষ্ট করছি এবং গাছের গড় আয়ু কেউ আমরা কমিয়ে ফেলেছি, এরপরে গাছের ক্ষতি হতে পারে আর গাছের ক্ষতি হওয়া মানে আমাদের ফুসফুসের ক্ষতি হওয়া গাছকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে, গেলে আমাদের মৃত্যু অনিবার্য" সদস্য ভাস্কর ঘোষ জানান " আমরা পেরেক তুলতে গিয়ে লক্ষ্য করেছি পেরেক তুলে দেওয়ার পর গাছ থেকে এক ধরনের রস বের হচ্ছে মনে হচ্ছে এটি যেন গাছের রক্ত গাছের কান্না।




 পেরেক মারার ফলে গাছের মধ্যে সেই স্থানের পচনের সৃষ্টি হচ্ছে এর ফলে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে গড় আয়ু ও কমতে পারে। আমাদের উচিত সকলে মিলে এই অন্যায় কাজ বন্ধ করার জন্য এগিয়ে আসার"। 
সবশেষে উপস্থিত সকল সদস্য আবেদন জানান এ ধরনের অন্যায় কাজ ভবিষ্যতে যেন না করা হয়, কারণ আমাদের কারো অধিকার নেই তাদের মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য। আর গাছের মৃত্যু মানে আমাদের মৃত্যু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...