এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।
১৪টি স্কুলকে নির্মল পুরষ্কার দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
বিদ্যালয় শিক্ষা বিভাগ, পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সমগ্র শিক্ষা মিশন ও ইউনিসেফের সহায়তায় বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোড়ায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলাশাসকের উপস্থিতিতে বিজয়ী স্কুল কর্তৃপক্ষগুলির হাতে পুরষ্কার তুলে দেওয়া হল।
বিজয়ী স্কুলগুলির মধ্যে ১০ টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪ টি উচ্চ বিদ্যালয় ছিল।
বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, গার্ডেন, বাউন্ডারি, শৌচালয়, ডাস্টবিন ও পঠন পাঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলায় একটি টিম জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে।
সেই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে জেলায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে ১৪ টি বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় হিসেবে পুরস্কৃত করা হল।
পুরুষ্কারের জন্য নির্বাচিত স্কুলগুলির মধ্যে যেমন রয়েছে রায়গঞ্জ সাউথ সার্কেলের ভুলকাই এফ পি স্কুল, রায়গঞ্জ পূর্ব সার্কেলের পরধা স্কুল, চোপড়া সার্কেলের মোহনগছ এফ পি স্কুল তেমনি রয়েছে ইটাহারে বানবোল হাইস্কুল, রায়গঞ্জের রামপুর ইন্দিরা হাইস্কুল।
জেলা সমগ্র শিক্ষা অভিযান, জেলা শিক্ষা দপ্তর প্রাথমিক ও মাধ্যমিক, উত্তর দিনাজপুর জেলাপরিষদের মিশন নির্মল বাংলা প্রকল্পের আধিকারিকদের নিয়ে একটি টিম জেলার স্কুলগুলি পরিদর্শন করে নির্মল স্কুল হিসেবে জেলার ১৪ টি স্কুলকে মনোনীত করে।
স্কুলে শিশুবান্ধব পরিবেশ, কিচেন, গার্ডেন, ছাত্র ছাত্রী ও ও শিক্ষক শিক্ষিকাদের জন্য পৃথক শৌচালয় ব্যাবস্থা, পরিশ্রুত পানীয় জলের ব্যাবস্থা, বর্জ্য পদার্থ পৃথকিকরন ডাস্টবিন, সেফ ড্রাইভ সেভ লাইফ, ডেঙ্গুসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা কর্মসূচি, খেলাধূলা সহ একাধিক বিষয় দেখে নির্মল বিদ্যালয় পুরষ্কার দেওয়া হয়েছে।

