এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
গ্রাম গঞ্জের ফুটবল খেলার মান উন্নয়নের জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন চান্দোইল ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চান্দোইল মাঠে নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
স্বাধিনতা দিবস উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারো তিন দিন ব্যাপী ফুট বল খেলার আয়োজন হয় খেলায় মোট ৪৪ টি দল অংশ গ্রহন করে।
এদিনের খেলার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃদয় চন্দ্র সরকার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথ্য উত্তরবঙ্গ ক্রিড়া পরিষদের সদস্য অসিম ঘোষ,জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবসর্মা,কালিয়াগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি দীপা সরকার, ক্লাব সভাপতি জয়ন্ত সরকার সহ বিশিষ্ট জনেরা।
জয়ী দলকে ট্রফি সহ ৩ হাজার টাকা ও রানার্স দলকে ট্রফি সহ ২ হাজার টাকা আর্থিক ভাবে পুরুস্কার দেওয়া হবে।
এদিন নীল সাহা বেলুন উড়িয়ে খেলার সূভ সূচনা,করেন উপস্থিত বিশিষ্ট জনেরা।এদিন ফুলবল খেলাকে ঘিড়ে সাধারন মানুষের উৎসাহতা ছিল ভালোই।

