আবারও অফিস টাইমে মেট্রো বিভ্রাট, নাজেহাল অফিস যাত্রীরা



 নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 
এবি বঙ্গ নিউজ: 

শহরে আবারো মেট্রো বিভ্রাট নাজেহাল অফিস যাত্রীরা।গত কয়েক মাসে মাঝেমধ্যেই বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে এসেছে কলকাতা মেট্রো৷আবারও শুক্রবার সকালে ব্যস্ত সময়ে মেট্রোর রেকে সমস্যা দেখা দেয়৷ দমদম-গড়িয়া রুটে মেট্রো রেকের দরজা বন্ধ হতে সমস্যা হয়৷ যার প্রভাব প্রতিটা স্টেশনে। প্রতিটি স্টেশন থেকে মেট্রো ছাড়তে দেরি হয়৷ ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের৷ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে হিমশিম খেতে হয় তাঁদের৷ তবে কতদিনে সমগ্র পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি।জানা গিয়েছে, শুক্রবার সকালে দমদম থেকে ছাড়ে ওই নন-এসি রেকটি৷ এরপর বিভিন্ন স্টেশনে সেটির দরজা খুলতে এবং বন্ধ হতে দেরি হয়৷ এজন্য স্টেশনে প্রায় পাঁচ থেকে আট মিনিট অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে৷ ফলে পরবর্তী ট্রেনগুলি ছাড়তে দেরি হয়৷ এজন্য অফিস টাইমে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷এই কারনে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ প্রতিদিন কিছু না কিছু নিয়েই মেট্রোয় গোলমাল দেখা যাচ্ছে। মেট্রো যাতায়াত করা এখন দুর্বিষহ হয়ে উঠেছে।কিন্তু তাতেও কোনও হুঁশ নেই কর্তৃপক্ষের৷ যাত্রীদের সমস্যা মেটাতে কোনও পদক্ষেপই নিচ্ছেন না তাঁরা৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...