বৃষ্টির জলে টই টুম্বু ডোমজুর সদর হাসপাতালে বেহাল দশা ভোগান্তি ডাক্তার ও রুগীদের ।





প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:

 এবি বঙ্গনিউজ। 



 বৃষ্টির জলে টই টুম্বু ডোমজুর সদর হাসপাতালে বেহাল দশা ভোগান্তি ডাক্তার ও রুগীদের ।

যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে অর্থের যোগান দিচ্ছে , তৈরি হচ্ছে সুপার স্পেসিলিস্ট হসপিটাল সেখানে ধরা পরল অউন্নয়নের ছোঁয়া ডোমজুড় হাসপাতাল চত্বরে । দ্বিতীয় সপ্তাহে সামান্য বৃষ্টিতেই সদর হাসপাতালে জল থৈ থৈ করছে। 

রোগীকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে । এই চিত্র দেখা গেল ডোমজুর হসপিটাল চত্তরে। আত্মীয়-স্বজন থেকে শুরু করে রোগীরা পর্যন্ত এক হাঁটু জল ভেঙে যাচ্ছেন চিকিৎসা করাতে। 


 বর্ষার প্রবল বর্ষণে ও হাসপাতালে রোগীরা প্রচুর পরিমাণে আসেন চিকিৎসা করাতে। চিকিৎসা করার আগেই তারা জল মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে । এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তারা বলছেন বছর বছর প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সরকার আসে সরকার বদলায় হাসপাতালের চিত্র বদলায় না । 

প্রতিশ্রুতি পাওয়া যায় সবার কাছ থেকেই কিন্তু বাস্তবায়িত হয় না। সেই একই অবস্থার কোনো পরিবর্তন হয় না। এই জ্বালা যন্ত্রণা ভোগ করেই ডোমজুড় বাসিকে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে হয়। এ ছাড়া উপায় কি? এখন দেখার কবে ডোমজুরবাসীর এই জ্বালা যন্ত্রনা থেকে রেহাই পায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...