এবি বঙ্গনিউজ, ইসলামপুর।
রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা ভিত্তিক বিভিন্ন সংঘর্ষ প্রবণ এলাকা সনন্ত্রাস বাদিদের দমন জাতীয় সড়কের নিরাপত্তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইসলামপুর পুলিশ জেলা করা হয়েছে ।
বৃহস্পতিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তর উদ্বোধন করতে এসে এমনই বলেন উত্তরবঙ্গ পুলিশের আই জি আনন্দ কুমার। তিনি বলেন,এখানে পুলিশ জেলা আগের থেকেই চলছে। কিন্তু দপ্তর আজ উদ্বোধন হলো।
এই পুলিশ জেলার নতুন পুলিশ সুপার শচীন মাক্কারের প্রশংসা করে উত্তরবঙ্গ আইজি বলেন, উনি বেশ দক্ষ অফিসার। ভালভাবেই কাজ করবেন।
এলাকায় গুলি বোমা বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয় গুলি গুরুত্ত্ব দিয়ে দেখে পুলিশ সুপার সমাধান করবেন। তবে এই পুলিশ জেলার জন্য ক্রাইমের মাত্রা এলাকায় অনেক কমবে বলে মনে করেন তিনি।
এবং জাতীয় সড়কে দুর্ঘটনা এবং ক্রাইম বন্ধ হবে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আই জি উত্তর বঙ্গের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার,জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার,অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুরের মহকুমা শাসক অলঙ্কৃতা পান্ডে প্রমুখ।
এদিন এলাকায় পুলিশ দফতরের উদ্বোধনকে ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।

