কৃষানু ঘোষ। এবি বঙ্গনিউজ।
যেই সম্পর্ক একে বারে বাল্য কাল থেকেই তৈরী হয়, তা হলো বন্ধুত্বের সম্পর্ক। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে বন্ধু পরিবর্তন হয়। বেশিরভাগ জনই এক জন বন্ধু কে তাদের জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নেয়। সেটা নিজের মা, বাবা, দাদা, বোন প্রমুখ পরিবারের যে কেউ হতে পারে, অথবা স্কুল - কলেজের কোন ছেলে- মেয়ে জীবনের সেরা বন্ধু হতে পারে।
যদি নিজের পরিবারের কোন সদস্য ভালো বন্ধু হয় অর্থাৎ যার সঙ্গে সুখ, দুঃখ বা যে কোন ধরনের কথা একে অপরের সাথে ভাগ করে নেব, তবে হ্যাঁ সেটাতে নিশ্চই বন্ধু কোনো ভাবে অসম্মান না হয়, সেই ভাগ করে নেওয়া কথা গুলি যেন অস্বাভাবিক না হয়। তবে নিজের পরিবারের কেউ ভালো বন্ধু হলে সাধারণত তার কাছ থেকে ভালো কিছু উপদেশ পাওয়া যাবে। আমি বলছি না,পরিবারে বাইরের কেউ ভালো বন্ধু হতে পারে না।
তবে যুগের সাথে সামঞ্জস্য রেখে এবং পারিপার্শ্বিক অবস্থার দিকে নজর রেখে নিশ্চয়ই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া যায়, তবে নিজেকে সৎ নিষ্ঠা এবং মানুষ চেনার উপাই জানতে হবে।
গুরুত্বপূর্ণ যেই বিষয়, স্কুল কলেজ এক কথায় ছাত্র জীবনের প্রত্যেক বন্ধু খুব ভালো এবং সবাই এতোটাই কাছাকাছি হই পরস্পরের যেখানে নিজের জীবনের চাপা রাখা বের করতে বাধ্য। গোপন রাখা কথাটি দুঃখ জনক হই তবে ঠিক আছে। আর কোন কারণ বসত সেটা যদি আনন্দের হই,, ব্যাস শুরু হয় কোলাহল কি নাতো ভাই খাওয়া, ট্রিট টা কবে দিবি ইত্যাদি ইত্যাদি।এতো কিছু লেখার মূল যে বিষয় তা হলো খুব ঘনিষ্ঠ বন্ধু না হলেও "শত্রু নয় মিত্র হও" ।।
