মালদা শহরের কৃষ্ণাপল্লী বাপুজি কলোনী এলাকার এক গৃহস্থের বাড়িথেকে তিনটি বিষধর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই এলাকার সান্তনা রামের বাড়িতে ঢুকে পড়েছিলো তিনটি সাপ ।
একটি সাপ প্রায় পাচ ফুট লম্বা আর দুটি হল এক ফিট ও আরএকটির দুই ফিট ।
আর তারই জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। এই সাপগুলোকে না মেরে এলাকার বাসিন্দারা মালদার সর্প বিশারদ বঙ্কিম সর্নকার কে ডেকে পাঠান।
বঙ্কিমবাবু ওই সাপগুলো উদ্ধার করার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।
এলাকার বাসিন্দা আশিস্ রাম জানিয়েছেন, কয়েকদিন ধরেই বিশাল মাপের বেশকিছু সাপ ঘোরাফেরা করছিল। বিভিন্ন বাড়িতে ঢুকে পড়েছিল। কিন্তু ভয়ে কেউ ধরার সাহস পাচ্ছিলেন না।
পরিবেশ রক্ষার স্বার্থে বঙ্কিম সর্নকারকে ডেকে পাঠানো হয়। এসে তিনটি সাপ উদ্ধার করেছেন বঙ্কিম বাবু।
বঙ্কিম বাবু জানিয়েছেন, এলাকার মানুষ অনেক সচেতন ।
তাই সাপগুলোকে মারে নি। বিষয়টি জানার পর এই সাপগুলোকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এ সাপ গুলো গোখরো প্রজাতির। প্রায় ৫_৬ ফিটের মতোন লম্বা। আরএকটি হল গোখরের বাচ্চা ১ ফিটের মতো আর একটি হল ঘোরচিকি প্রজাতির।প্রায় ২ ফিটের।


