এবি বঙ্গনিউজ, কলকাতা।
রাজ্যের শিক্ষা বন্ধুদের পরবর্তী কর্মসূচি কলকাতার রাজপথে অর্থাৎআগামী ৩০/০৮/২০১৯ শুক্রবার দুপুর ঠিক ১টায় শিয়ালদহ ষ্টেশনের সামনে থেকে শুরু হতে চলেছে "পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথমঞ্চে"র ঐতিহাসিক মহামিছিল ও রাজ্যপালকে স্মারকলিপি প্রদান।
উল্লেখ্য রাজ্যের সর্বশিক্ষা মিশন পরবর্তীতে সমগ্ৰ শিক্ষা অভিযান নামে পরিচিত, কর্মসুচি পালন করে আসছে কর্তব্য ও নিষ্ঠার সহিত,।
অথচ সমগ্ৰ শিক্ষা অভিযানে বেতন বৈষম্যের শিকার হয়ে চলছে দীর্ঘদিন ধরেই।
বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করে কোন ফল হয়নি।
গত ইংরেজি ৯ই আগষ্ট কলকাতার বিকাশ ভবনে শিক্ষাবন্ধুদের এক ডেপুটেশন কর্মসূচি ছিল, কিন্তু উক্ত কর্মসূচির জমায়েতের শুরুতে ই বিধাননগর পুলিশ অমানবিক নির্যাতনের শিকার হন লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এবং প্রায় ৪০০র মতো শিক্ষাবন্ধুদের গ্ৰেপ্তার করেন।
প্রতিবাদে গত ১৩ই আগষ্ট থেকে রাজ্যের সমস্ত এস আই অফিসের সামনে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করেন।
তাই পরবর্তী কর্মসূচি হিসেবে তারা মহামান্য রাজ্যের রাজ্যপালের কাছে শিক্ষা বন্ধুরা রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনা, বেতন বৈষম্য ও বর্বর-পৈশাচিক পুলিশী আক্রমনের বিরুদ্ধে ধিক্কার প্রর্দশন।
ও তাদের দাবি পেশ করবেন বলে জানিয়েছেন শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের নেতাকর্মীরা,
যৌথ মঞ্চের নেতা নন্দ দুলাল দাস,নিবিড় ঘোষ, সুজিত তা সুনীত সরকার,বিভূতি মন্ডল রঞ্জন পাল, একসঙ্গে জানিয়েছেন,যে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় , ।
পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথমঞ্চ নামে সংগঠনের ছত্রছায়ায় তাদের ন্যায্য দাবী র সমর্থনে আন্দোলন চালিয়ে যাবেন।


