এবি বঙ্গনিউজ,ইসলামপুর, হাওড়া।
,২৬শে আগস্ট:মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এঁর নির্দেশে নির্মল বাংলা গড়ার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে চলবে আজ থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ছয় দিন ব্যাপী।
এই কর্মসূচি চলবে বিভিন্ন ধরণের বিদ্দ্যালয়, শিশু শিক্ষাকেন্দ্র,মাধ্যমিক শিক্ষাকেন্দ্র,মাদ্রাসাতে।
এই মর্মে জে. বি.পুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ,জালালসি মল্লিকপুর রুপা: নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের উদ্যোগে সোমবার নির্মল বিদ্যালয় অভিযান শুরু হলো।
এইদিন কর্মসূচি উপলক্ষ্যে পড়ুয়াদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়।ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রমেন চক্রবর্তী বলেন,এই কর্মসূচি উপলক্ষ্যে পুরো স্কুল চত্বর, শ্রেণী কক্ষ ও স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
সাবান দিয়ে হাত ধোয়ার পাঁচটি ধাপ শেখানো হয়।
মিছিলের শেষে ছাত্র ছাত্রীদের সঙ্গে জল সংরক্ষণ এর গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় এবং পানীয় জলের সচেতনতা সম্পর্কে জানানো হয়।
এই দিনের কর্মসূচিতে সমস্ত ছাত্র ছাত্রীরা সহ শিক্ষক মহাশয় গণ উপস্থিত ছিলেন।
এই দিন সমস্ত শিক্ষক গণ পানীয় জলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

