বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এন জি ও।





মীর শরীয়তউল্লাহ, প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,জগৎবল্লভপূর।

 একটি গাছ একটি প্রাণ,গাছ লাগান প্রাণ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সোসাইটি ফর ব্রাইট ফিউচার নামক এক ন্যাশনাল লেভেল এন জি ও।

তারই অংশ হিসাবে ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার বিশ্বউষ্ণায়ন প্রতিরোধ করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হয় হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকে। 

সোসাইটি ফর ব্রাইট ফিউচার এর উদ্দ্যোগে এই কর্মসূচিতে চারাগাছ রোপণ করেন বিশিষ্ট সমাজসেবী তথা আল কাউসার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মীর ইদ্রিস আলি, এন জি ও এর হাওড়া জেলা সহকারী কনভেনর মীর শরীয়ৎউল্লাহ এছাড়া জগৎবল্লভপুর ও বালি গ্রামের ভলেন্টিয়ার গন।




 এদিন প্রায় ১০০ চারা গাছ রোপণ করে নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় আগামীদিনেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন হবে জেলাজুড়ে। ক

নভেনর মীর শরীয়ৎউল্লাহ বলেন মানব জীবনে গাছের অবদান অনেক বেশি কিন্তু  দিনের পর দিন প্রচুর গাছ কাটা যাচ্ছে ,গাছের সংখ্যা কম হওয়ায় গরম,বৃষ্টিপাত ইত্যাদি নানা সমস্যা দেখা দিচ্ছে।তাই গাছ ধ্বংস হয়ে গেলেও মানুষের উচিৎ জনস্বার্থে গাছ লাগানো। 

বৃক্ষরোপণ আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। কাজেই কেবল আনুষ্ঠানিকতা নয়, আমাদের আন্তরিকভাবেই বনজসম্পদের উন্নয়নে উদ্যোগী হতে হবে।



কেবল সরকারি বা এনজিও পর্যায়ে নয়, এ ব্যাপারে আমাদের পারিবারিক এবং ব্যক্তিগতভাবেও উদ্যোগী হতে হবে। 

সমাজসেবী ইদ্রিস আলি বলেন :বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। 

এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি।

 আমাদের প্রত্যেককে একটি থেকে দুটি করে গাছ লাগাতে লাগাতেই কিন্তু এক সময় অনেক গাছ লাগানো হয়ে যাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...