আশা কর্মীদের সভা, সাঁকরাইল।




নিজস্ব প্রতিবেদক। সাঁকরাইল, হাওড়া।

 হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের আশা কর্মীদের নিয়ে ৯ই আগস্ট স্থানীয় শীতলাতলার বিবেকানন্দ ক্লাবে অতি উৎসাহের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। 

 মিতালী খান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীরা তাদের সমস্যা গুলি তুলে ধরেন। 




 ডোমজুড় ব্লকের বিশিষ্ট সাংগঠক ইশমি তারা খাতুন। তাঁরা কিভাবে কঠিন সংগ্রামের মাধ্যমে ইউনিয়নটি গড়েছে তা বর্ননা করেন।




 ইউনিয়নের মূল দাবি গুলি উত্থাপন করেন ঈপশিতা পাল। সোমা মুখোপাধ্যায়কে সভানেত্রী, ঝিল্লুনাহার কে সম্পাদিকা ও ঈপশিতা পাল কে কোষাধ্যক্ষ করে একটি শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয়।




 সবশেষে আশা কর্মীদের সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘ স্হায়ী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে নিখিল বেরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...