এবি বঙ্গনিউজ, ।
চলতি বর্ষা মৌসুমে দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় খরা দেখা যাচ্ছিল।
যথাসময়ে বৃষ্টি না হওয়ায় ফলে কৃষি কাজে চরম সমস্যা দেখা যাচ্ছিল।
চাষীদের মাথায় হাত, দুশ্চিন্তা ক্রমশ বাড়তে থাকে।
কিন্তু নাবী র দিকে বা শেষের দিকে ভালো পরিমাণে বৃষ্টি হবার ফলে চাষীদের মাঝে একটু খুশির হাওয়া বইতে শুরু করেছে।
হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা দুই নম্বর ব্লক এলাকায় বৃষ্টির জলে মাতোয়ারা কৃষক শ্রমিক দিনমজুর প্রান্তিক চাষী কৃষি কাজে লেগেছে।

