এবি বঙ্গনিউজ,উঃ, দিনাজপুর।
মাঠে চাষের জমি দেখতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার জুলুকা সাধিপুর গ্রামে।
মৃত ব্যাক্তির নাম সীতারাম সিংহ ( ৭০) । মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার করনদিঘী এলাকায় বিকেলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়।
সেইসময় জুলুকা সাধীপুর গ্রামে মাঠে কৃষিকাজ করছিলেন সীতারাম সিংহ নামে এক কৃষক। আচমকাই সেখানে বাজ পড়ে। গুরুতর জখম হয়ে মাঠেই পড়ে যান সীতারাম বাবু।
স্থানীয় বাসিন্দারা তাঁকে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে সেখান থেকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রায়গঞ্জ গভর্মেন্ট হাসপাতালে সীতারাম সিংহ কে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

