ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রিতদের হাতে তুলে দিলেন চারাগাছ,রায়গঞ্জ ।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, রায়গঞ্জ।

 বিশ্ব উষ্ণায়ন রুখতে আরও বেশি করে গাছ লাগাতে হবে। সবুজায়ন করতে হবে পরিবেশ। এই লক্ষ্যেই নিজের ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রিতদের হাতে তুলে দিলেন চারাগাছ। 

রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা পেশায় কলকাতা পুলিশের কনস্টেবল তারক নাথ পালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তাঁর অনুষ্ঠানে আসা অতিথি অভ্যাগতরা। 

নিমন্ত্রিতদের হাতে প্রায় পাঁচশো চারাগাছ বিলি করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগান প্রান বাঁচানোর আবেদন জানিয়েছেন পুলিশ কর্মী তারকবাবু। 




তারকবাবুর এই উদ্যোগে খুশী পরিবেশপ্রেমীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের তুলসীতলার বাসিন্দা কলকাতা পুলিশের কর্মী তারক নাথ পাল ও চম্পা পালের পুত্র সন্তান শিবাংশু পালের অন্নপ্রাশন উপলক্ষ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। 

সেই অনুষ্ঠানে পাল দম্পতি " গাছ লাগাও প্রান বাঁচাও " এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে আসা নিমন্ত্রিতদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন। 

খাওয়া দাওয়া সেরে হাতে একটি করে চারাগাছ নিয়ে ফেরার পথে অনুষ্ঠানে আসা অতিথিরা জানালেন তারকবাবুর এই উদ্যোগে খুবই খুশী। বর্তমান সময়ে বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো প্রয়োজনীয়তা ভীষণ।

 এই সময়ে ছেলের অন্নপ্রাশনে চারাগাছ বিতরনের মতো উদ্যোগ প্রশংসনীয়।

 তারকবাবুর সকল নিমন্ত্রিতদের কাছে আবেদন একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন এটাই হবে আমার ছেলের জন্য সেরা আশীর্বাদ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...