মীমের এর প্রকাশ্য জনসমাবেশ,সাতুরিয়া।




জাকির হোসেন,সরবেড়িয়া।

 এবি বঙ্গনিউজ,দ,24পরগনা।


 মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনএর প্রকাশ্য জনসমাবেশ। দক্ষিণ 24 পরগনার সাতুলিয়া বাজার এলাকায় মিমের এক জনসভায় আয়োজন করেন।

 উপস্থিত ছিলেন মিম রাজ্য নেতা শফিউল্লাহ খান, তিনি বলেন বর্তমান দেশে এক হিটলার সরকার আবির্ভাব ঘটেছে যা দেশের পক্ষে অতি ভয়ঙ্কর, এই সরকার থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের সকলকে এক ছাতার তলায় আসতে হবে। 




তা না হলে আমাদের সম্মুখে এক কালো মেঘ ঘনীভূত হয়ে আসছে যা আস্তে আস্তে গোটা দেশটাকে ঘর অন্ধকার করে দেবে যা আমরা বুঝতে পারছি।

 তিনি আরো বলেন আজ নিজের বিবেক কে জাগ্রত করে শপথ করে বলুন স্বাধীনতার অন্যতম অর্জিত অধিকার হলো বাক স্বাধীনতা ।স্বাধীনতা আজ কি আমরা সত্যি কারের স্বাধীনতা আছে ? আর যদি দেশের সরকারের বা শাসকদলের কোন নেতার অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলি অমনি পাশ থেকে বলে উঠবে ভাই এইসব বললে বা ওদের কানে গেলে তোমার জিভ ছিড়ে নেবে? ভাবতে অবাক লাগে ঠিক ইংরেজ শাসনের সময়ে তাদের বিরুদ্ধে কথা যারা কথা বলতো তাদের চরম শাস্তি দেওয়া হতো।

 যা বর্তমানে দেওয়া হচ্ছে তাহলে সেই ইংরেজ শাসন আর বর্তমানের শাসনের মধ্যে কোন পার্থক্য আছে? বর্তমানে কাশ্মীরে 370 ধারা তুলে দিয়ে সরকার যা করতে চলেছে তা হলো সংবিধান বিরুদ্ধে। জনগণের পক্ষে ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে।




 এদিনে উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া অনাথ ফাউন্ডেশনের ও পি,ওয়াই,এফ এর রাজ্য সভাপতি শিক্ষক জাকির হোসেন তিনি কেন্দ্র সরকারের অবস্থান নিয়ে বলতে গিয়ে বলেন তিনি নিজের ইচ্ছামত আইন পাস করিয়ে নিচ্ছে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে ইচ্ছা করলেই তাকে সন্ত্রাসবাদি বলে অ্যারেস্ট করা হবে যা বর্তমান ভারতবর্ষের আইন শৃঙ্খলা চরম দুর্দিন।  



 

এছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের 32 টা সংগঠনের নেতা শ্রী শিক্ষক মেঘনাথ মহাশয় তিনি বলেন ভারতবর্ষে আমরা 96% সংখ্যালঘু আর মাত্র চার শতাংশ উচ্চবর্ণের মানুষ!এই চার শতাংশ উচ্চবর্ণের মানুষ আমাদেরকে বোকা বানিয়ে রেখে, ধর্মের দোহাই দিয়ে সমস্ত ক্ষমতা সমস্ত আমাদের থেকে ছিনিয়ে নিয়েছেl 

আমাদের একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেl এছাড়া উপস্থিত ছিলেন আবুল কালাম সাহেব তিনি ভারত স্বাধীনতায় মুসলিমদের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেনl ওইদিনের সমাবেশে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়l

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...