নিজস্ব সংবাদদাতা, কলকাতা,
এবি বঙ্গ নিউজ:
সকালে শহরে ফের মেট্রো বিভ্রাট থার্ড লাইনে বিদ্যুৎ নেই, দাঁড়িয়ে গেল ট্রেন।শেষপর্যন্ত রেকটিকে খালি করে টালিগঞ্জে পাঠিয়ে দেয় মেট্রো কর্তৃপক্ষ। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।ঘড়িতে সকাল ৯ বেজে ৫ মিনিট। সকালের ব্যস্ত সময়ে কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় ভিড় ছিল যথেষ্টই।নেতাজি স্টেশনে আচমকাই দাঁড়িয়ে পড়ে মেট্রো। ঘটনায় কিছুটা আতঙ্কও ছড়িয়ে পড়ে।জানা যায়, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের সমস্যা হচ্ছে।যাত্রীদের নামিয়ে দেওয়া হয় নেতাজি স্টেশনে। খালি রেকটি মেরামতির জন্য টালিগঞ্জে স্টেশনে পাঠিয়ে দেয় মেট্রো কর্তৃপক্ষ। অফিস যাওয়ার পথে মেট্রো বিভ্রাটে জেরে নাজেহাল হতে হয় যাত্রীদের। কিন্তু থার্ড লাইনে বিদ্যুৎ বিপর্যয় ঘটল কেন? যান্ত্রিক ক্রুটির দোহাই দিয়ে দায় সেরেছে মেট্রো কর্তৃপক্ষ। সজল কাঞ্জিলালের ঘটনার পর থেকে এখন রীতিমতো আতঙ্কে যাত্রীরা। মেট্রোর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।
