BIG NEWS! মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট





এবি বঙ্গ নিউজ ডেস্ক:

 দুর্নীতি ও প্রতারণার মামলায় আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।তাঁর বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক দুর্নীতি মামলায় একাধিক বার নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ ছিল আদালতের৷ তিনি বারবারই হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ৷ ব্যাঙ্কশাল আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়৷ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নিয়ে আসে কলকাতা পুলিশ৷ বড়বাজার থানার ওসিকে এই গ্রেফতারি পরোয়ানা লাগু করতে নির্দেশ দেওয়া হয়৷ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারা মোতাবেক দুর্নীতি ও প্রতারণার মামলায় জেরা করতে চেয়ে মুকুল রায়কে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ।  নোটিসে জানানো হয়েছিল, কলকাতায় নয়, বরং দিল্লিতে গিয়েই তাঁকে জেরা করতে চান তদন্তকারী।কারণ, এর আগে একটি মামলা মুকুল রায় জানিয়েছিলেন, কলকাতায় এসে তাঁর পক্ষে পুলিশি জেরায় অংশগ্রহণ করা সম্ভব নয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...