সারা ভারত কৃষক সভা(A.I.K.S),সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন(A.I.A.W.U)ও C.I.T.Uএর ডেপুটেশন।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা ২৯ আগস্ট ঃ 

 সারা ভারত কৃষক সভা(A.I.K.S),সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন(A.I.A.W.U)ও C.I.T.U ইংরেজবাজার ব্লক ,যদুপুর (২)অঞ্চল কমিটির উদ্যোগে এলাকার জনসাধারণের পেশাগত ১৯ দফা দাবির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট ডেপুটেশন দেওয়া হলো।




উপস্থিত ছিলেন কৃষক,ক্ষেতমজুর,শ্রমিক সংগঠনের অঞ্চল ব্লক ও জেলা নেতৃবৃন্দগন।

অঞ্চলের গোপালপুর মোড় এলাকা থেকে সুসজ্জিত মিছিল করে পঞ্চায়েত দপ্তরের সামনে এসে (গাদুয়া মোড়)বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ও তিন সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পঞ্চায়েত প্রধানের নিকটে ডেপুটেশন তুলে দেয়।

দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিন সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...