এবি বঙ্গনিউজ,২৯ আগষ্ট,'১৯, তমলুকঃ
সকল বেকারের কাজ ; সমস্ত শূন্যপদে নিয়োগ ; রেল , SSC সহ চাকরির পরীক্ষাগুলি দ্রুত করা; সমস্ত ব্যাঙ্ক ,ATM-এ সিকিউরিটি গার্ড নিয়োগ ;
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও হলদিয়া বন্দরে শূন্যপদগুলিতে স্থায়ী নিয়োগ ; জেলায় শ্রমনিবিড় শিল্পস্থাপন , মৎস প্রক্রিয়াকরণ সহ বিভিন্নক্ষেত্রে কর্মসংস্থান করা ; বিহারের মত মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ, কোলাঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণে যুক্ত দোষীদের শাস্তির দাবীতে এবং অশ্লীলতা ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে যুব সংগঠন AIDYO'র উদ্যোগে একটি যুব মিছিল আজ তমলুকের হাসপাতাল মোড় থেকে শহর পরিক্রমা করে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে ৷
রাজ্য সম্পাদক নিরঞ্জন নস্কর , জেলা সভাপতি স্নেহলতা সাহু ও জেলা সম্পাদক ইরফান আলী এই কর্মসূচীতে নেতৃত্ব দেন৷রাজ্য সম্পাদক বলেন— দেশ আজ গভীর সংকটে ডুবছে ; অটোমোবাইল শিল্প থেকে রেল,ব্যাঙ্ক সর্বত্র চলছে কর্মী ছাঁটাই ; বেকার যুবক, ঋণগ্রস্ত কৃষক ,ছাঁটাই শ্রমিক আত্মহত্যা করছে ৷
কিন্তু এসব নিয়ে কেন্দ্র কিংবা রাজ্য কোনো সরকারের কোনোরকম মাথাব্যাথা নেই৷ মদ ,বেলেল্লাপনা, সাম্প্রদয়িক উন্মাদনা ও দেশপ্রেমের নামে ভন্ডামীতে সমাজটাকে ডুবিয়ে দেওয়ার ঠিকা নিয়েছে সরকার ৷
মনুষ্যত্ব ধ্বংস করা এবং মানুষে মানুষে বিভেদ তৈরী করাই এদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে৷ এসবের বিরুদ্ধে আমরা লড়ছি৷