এবি বঙ্গনিউজ।
চলতি মাসের শেষের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ' জব ফেয়ার 2019 ' ।
জেলাশাসক ডঃ রশ্মি কোমল খুব আশাবাদী এই উদ্যোগটির সর্বাঙ্গীণ সাফল্য সম্পর্কে ।
চাকুরীদাতা সংস্থাগুলোর সঙ্গে চাকুরী প্রার্থীদের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে উভয় পক্ষের সর্ব্বোত্তম চয়নের সুযোগ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য এই জব ফেয়ার- এর ।
জেলার শিল্পপতি, ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্স সমূহের কাছে মতামত , পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন জেলাশাসক ।

