এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া, হাওড়া।
প্রয়াত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী,ও ক্রীড়া জগতের বিশিষ্ট কর্মকর্তা ছিলেন সুলতান আহমেদ।
তিনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন।
তার হাত ধরে তৈরি হয়েছে উলুবেড়িয়ায় নবনির্মিত স্টেডিয়াম।
কিন্তু এই স্টেডিয়াম শুরুর আগেই তিনি প্রয়াত হন।
তার স্মরণে উলুবেড়িয়া র বাজারপাড়া জুনিয়র স্পোটিং কাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে সুলতান আহমেদ মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপের খেলা ।
খেলার শুভ উদ্বোধন হবে আগামী 15ই আগষ্ট 2019, বৃহস্পতিবার।
অনুষ্ঠান কি উদ্ধোধন করবেন বিধায়ক পুলক রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ সাজদা আহমেদ, এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়াপৌরসভার মেয়র অভয় দাস,মেয়র পারিষদ আকবর আলী প্রমূখ।
জুনিয়র স্পোটিং ক্লাবের সভাপতি আইনজীবী রফিকুল হাসান ও সম্পাদক সেখ সুজাউদ্দিন , বিশেষ ক্রীড়াবিদ সেখ নকিবুদ্দিন, জানান যে উলুবেড়িয়া স্টেডিয়ামে র রূপকার সুলতান আহমেদ, এবং তার স্মরণে একমাত্র এই স্টেডিয়ামে মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপের খেলা শুরু করেছে জুনিয়ার স্পোটিং ক্লাব।
সকল ক্রীড়াপ্রেমী মানুষের কাছে মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।


