নিজস্ব সংবাদদাতা, কলকাতা।
এবি বঙ্গনিউজ।
আসন্ন ঈদুল আযহা সম্বন্ধে কলকাতার নাখোদা মসজিদ কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
রাজ্যে ঈদ উল আযহা আগামী 12ই আগষ্ট,নাখোদা মসজিদ কমিটি।
কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদ কমিটি থেকে গতকাল অর্থাৎ 2/8/19 বাদ মাগরিব , ঘোষণা করা হয় ,।
আগামী ঈদ উল আযহা র নামাজ অনুষ্ঠিত হবে আগামী 12ই আগষ্ট সোমবার।
নাখোদা মসজিদ মারকাজী রুয়াত এ হিলাল কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
কমিটির কনভেনর জনাব নাসির ইব্রাহিম সাহেব আরো বলেন যে আসন্ন ঈদুল আযহা আমাদের সকল ধর্মের মানুষের কাছে এক শান্তি ও সমৃদ্ধি এবং সৌভাতৃত্বের আদর্শ হয়ে উঠুক।
তিনি আরো বলেন ত্যাগের উৎসব কোরবানি,এই কোরবানি কে কেন্দ্র করে কোনো মানুষের মনে কোনো আঘাত সৃষ্টি না হয়, এবং সেদিকে লক্ষ রাখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।
এবং এই উৎসব সকলের কাছে যেন আনন্দদায়ক হয়ে ওঠে,
তিনি সকলের কাছে সম্প্রীতি ও ভাতৃত্ব বজায় রাখার দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন।



