এবি বঙ্গনিউজ, মালদা।
দিদিকে বল কর্মসূচি নিয়ে এক সাংবাদিক বৈঠক করলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী।
বুধবার মালদা শহরের রথবাড়ি নুরমেনসেনে আয়োজন করা হয়েছিল এই সাংবাদিক বৈঠকের।
সাংবাদিক বৈঠক করে দিদিকে বল কর্মসূচির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার থেকে সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েশ বাড়ি থেকে শুরু হবে এই কর্মসূচি বলে তিনি জানান।
তিনি আরো জানান, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং দিদিকে বল ফোন নাম্বার দেওয়া একটি করে কার্ড বিলি করবেন।
যেখানে মানুষ সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন দিদির কাছে।
দিদিকে বল এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামীতে মালদা জেলায় তৃণমূল কংগ্রেস আরো শক্তি বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী।

