বাজ পড়ে মৃত্যু-২ আহত আরও-২
মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের আহত আরও দু'জন। মৃতদের নাম মিঠুন ঘোষ(২৭) ও অশোক মন্ডল(৪২)। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুর্শিদাবাদ সুতি থানার গদাইপুর এলাকায়। স্থানীয় সূত্রে, জানা গেছে বুধবার দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি হতে থাকে। গদাইপুর মাঠ থেকে ৫ জন চাষি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একটি বাজ পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় মিঠুন ও অশোকের। আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে আহিরন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
