———————————————————
ঘটনাটি ঘটেছে, জীবনতলা থানার পিয়ালী কালীতলা গ্রামে । পরিবার সূত্রে , রাতে ঘরের মধ্যে শুয়ে দুই বোন । এরপর রাতে তাদের কে ফোন করে ডাকে দুই যুবক স্কুলের পড়ার সমন্ধে । তারপর মিথ্যা কথা বলে নিয়ে যায় পিয়ালীর একটি নির্জন মাঠে । ওই মাঠে দুই যুবকে সহযোগীতা করতে থাকে আরও দুই যুবক। আর সেখানে মদ ও গাঁজা খাইয়ে দুই বোনকে অজ্ঞান করে দেয় চার যুবক।
এরপর দুই নাবালিকা বোনের উপর শুরু হয় শারীরিক নির্যাতন এবং এর পাশাপাশি এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে চার যুবক । আর ওই চার যুবকের অত্যাচারের হাত থেকে বাঁচতে , একটি লাঠি নিয়ে চার যুবককে মেরে পালিয়ে যায় আর এক নাবালিকা ছাত্রী । আর নিজেকে বাঁচাতে সকালে নিজের পিসির বাড়ি পালিয়ে যায় ওই ছাত্রী । এরপর পিসির কাছে সমস্ত ঘটনার কথা জানান ওই নাবালিকা । এরপর পিসির সহযোগে আর এক নাবালিকা মেয়েকে উদ্ধার করে তারা । এবিষয়ে চার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ঘুটিয়ারী শরিফ ফাড়ি একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত যুবকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে ঘুটিয়ারী শরিফ ফাঁড়ির পুলিশ ।
