ভরা ভাগিরথীতে জলে ডুবে গেল এক স্কুল ছাত্রী। রবিবার বিকাল ৫টা নাগাদ ।





নিজস্ব সংবাদদাতা,,

 এবি বঙ্গনিউজ,,মালদা 

- রবিবার বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ও কালিয়াচক ২ ব্লকের সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন চার কিশোর কিশোরী বন্ধুর সাথে নদীর তীরে ঘাস সংগ্রহ করতে গেছিল সাট্টারি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাজিদা পারভিন (১৫)। 

নদীর পারে ঘাস কাটতে গিয়ে হঠাতই পা পিছলে জলে পড়ে যায় সে। মুহূর্তেই বরা নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় ওই ছাত্রী। 



তার বাড়ি ইংরেজবাজার থানার সাট্টারির মোমিনপাড়া গ্রামে। তার বাবা আলিম মোমিন শ্রমিকের কাজ করেন।
 ঘটনার ঘবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিস।

 উদ্ধারকারী দল নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গেছে। সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলে নি ওই কিশোরীর।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...