মালদা জেলা কংগ্রেসের পর্যবেক্ষক আব্দুস সাত্তার এর সাক্ষাৎকার।



নিজস্ব সংবাদদাতা,, 

 এবি বঙ্গনিউজ,,মালদা, ২৮ জুলাইঃ 

 লোকসভা ভোটে নিজেদের গড়ে হারাতে হয়েছে একটি আসন৷ দ্বিতীয় আসনে দলীয় প্রার্থী জিতলেও সেখানে দলের ফল শোচনীয়৷ এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দলীয় সংগঠন ফের মজবুত করতে দুদিনের মালদা সফরে এলেন এই জেলার কংগ্রেস পর্যবেক্ষক আবদুস সাত্তার৷ 

আজ তিনি বিজেপি ও কংগ্রেসকে একহাত নেন৷ সাত্তার বলেন, বিজেপি ও তৃণমূল যে তাণ্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ 

বিজেপি ধর্মের নামে প্রহসন চালাচ্ছে৷ তৃণমূলের মতোই তারা অনৈতিকভাবে অন্যান্য দল ভাঙিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে৷ মানুষের মধ্যে বিভাজন ভয়ঙ্কর রূপ নিয়েছে৷ রাজ্যে বিজেপির পথ অনুসরণ করছে তৃণমূল কংগ্রেস৷ গণপিটুনির ঘটনা ঘটছে, জয় শ্রীরাম ধ্বনি মানুষকে হেনস্তা করার মন্ত্র হয়ে উঠেছে৷

 এক ভয়ঙ্কর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করছে৷ তৃণমূল শুধুমাত্র ইমাম ভাতা ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছুই করেনি৷ মাদ্রাসা শিক্ষার হাল শোচনীয়৷ রাজ্যের এই পরিস্থিতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস জেলাভিত্তিক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে৷

 সাত্তার আরও বলেন, মালদা ও গণিখান সমার্থক শব্দ৷ গণিখানের উত্তরসুরী হিসেবে আবু হাসেম খান চৌধুরি দক্ষিণ মালদার সাংসদ আছেন৷ মালদায় বিজেপির উত্থানের কারণ তৃণমূল বিজেপির সঙ্গে সাপ্লিমেন্ট ও কমপ্লিমেন্ট করেছে৷ তৃণমূল যদি ঠিক লোকসভা ভোটের আগে দলভাঙানোর রাজনীতি না করত তবে, মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেস গতবারের থেকে বেশি ভোটে জয়লাভ করত৷

 দক্ষিণ মালদার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে৷ তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলায় বিজেপি কিংবা তৃণমূল কোনও সুবিধে করতে পারবে না৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...