এবি বঙ্গনিউজ,মালদা, ২৯ জুলাই ঃ
দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের তৎপরতায় মানবপাচার রুখল মালদা টাউন রেলওয়ে পুলিশ।
গতকাল রাতে ডাউন দার্জিলিং মেল এর সংরক্ষিত কামরা থেকে দুই নাবালক কে উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মানব পাচার কাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয় এক যুবককে। ধৃত যুবকের নাম মীরা কুমারী। ধৃতের কাছ থেকে একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে রেলওয়ে পুলিশ।
উদ্ধার হওয়া নাবালকদের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।এবং তার নাম ও পাসপোর্ট নিয়ে চরম সমস্যায় পড়েছে রেল পুলিস ।

