আজ সকালে বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর-শোভা পুর গ্রাম পঞ্চায়েতের পার লালপুর ফেরি ঘাটের কাছে শিব মন্দিরে এক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ দিন ভোরে ভোলেবোম থেকে আশা তীর্থযাত্রীরা গঙ্গায় স্নান করে রাধাগোবিন্দ মন্দিরের পাশের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যান ।
সেখানে শিবের মাথায় জল ঢালার পর শিবের বাহন ষাড়ের মুখে দুধ দিতে যান ।
গিয়ে দেখেন এক অলৌকিক ঘটনা।সমস্ত দুধ শুসে নিতে দেখা যায়।
এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

