ভাঙড়ে সাফাই অভিযান।




পার্থ কুশারী,নিজস্ব সংবাদদাতা,,

 এবি বঙ্গনিউজ, ভাঙড়, 

 ভাঙড়ের প্রাণ গঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে আমার গ্রাম আমার মা নামে গ্রামকে সাফাই অভিযান শুরু করল । 


প্রাণ গঞ্জের পঞ্চায়েত উপপ্রধান মফিজুল ইসলামের নেতৃত্বে প্রায় হাজার খানেক গ্রামের মহিলা পুরুষ ও স্কুলের শিশু ছাত্রছাত্রীরা একটি সচেতন সেবক রেলি শুরু করে । 


প্রাণ গঞ্জ তাতিপাড়া স্কুল মাঠ থেকে শুরু হয় তাদের শ্লোগান ছিল প্লাস্টিক বর্জন করুন গাছ লাগান জীবন বাঁচান এছাড়া রাস্তার দু'পাশে নোংরা আবর্জনা সাফাই অভিযান শুরু করে । 


এই উদ্যোগকে স্বাগত জানান গ্রামের সমস্ত মানুষেরা এবং বিভিন্ন জায়গায় নতুন ভাবে গাছ লাগানো হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...