এবি বঙ্গ নিউজ ডেস্ক:
গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু হল এক এক বাঘিনীর।মৃত ওই বাঘিনির বয়স ৫। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভে। ওই ঘটনায় বন দফতরের আধিকারিকেরা মোট ৩০ জনের নামে থানায় এফআইআর দায়ের করেছেন।
বন দফতরের এক আধিকারিক জানান,দেউরিয়ার কাছে গ্রামবাসীরা বাঘিনীটির উপর আক্রমণ করে। বৃহস্পতিবার সকালে তার দেহ উদ্ধার হয়। তিনি আরও জানান, বাঘিনীটির উপর আক্রমণের পর প্রায় তিন ঘন্টা পর সেখানে বন দফতরের আধিকারিকরা পৌঁছান। উদ্ধার করে নিয়ে আসার সময় উত্তেজিত গ্রামবাসীরা তাদের আটকান। পরে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। এর আগেতেও বাঘ মারার ঘটনা ঘটেছে। এই নিয়ে ওই গ্রামটিতে তিনটে বাঘ মারা হল।
